আজ ঢাকা ক্লাবে ‘ভাগের মানুষ’
প্রকাশ : ২৫ মার্চ ২০১৪, ২১:০৯
ঢাকা ক্লাব এবার তাদের নিজস্ব অনুষ্ঠানমালায় মঞ্চ নাটককে অন্তর্ভুক্ত করেছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় ঢাকা ক্লাবে মঞ্চস্থ হবে ‘সময়’-এর জনপ্রিয় নাটক ‘ভাগের মানুষ’। তবে এই আয়োজন শুধুমাত্র ঢাকা ক্লাবের সদস্যদের জন্য। পাকিস্তানের বিখ্যাত লেখক সা’দত হাসান মান্টোর ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের। এটি ‘সময়’-এর ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত নাটকটির ১৬০টি প্রদর্শনী হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—পাভেল ইসলাম, আকতারুজ্জামান, রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, রিয়াজ মাহমুদ জুয়েল, মানসুরা রশীদ লাভলী, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, রিংকু, পৃথিবী, সোনিয়া প্রমুখ।