নির্বাচনী আচরণবিধি
চরমভাবে লঙ্ঘিত
হচ্ছে :সাদেক সিদ্দিকী
সখীপুর ও বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৫ মার্চ ২০১৪, ২২:২১
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী ও দলের অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী গতকাল মঙ্গলবার বাসাইল এবং সখীপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। এসব পথসভায় তিনি নির্বাচন কমিশনের কাছে সেনাবাহিনী চেয়ে লিখিত চিঠি দিয়েছেন বলে জানান। সে সাথে তিনি দুই উপজেলার ঝুঁকিপূর্ণ কেন্দ গুলো চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধি চরম ভাবে লঙ্ঘিত হচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, কোন কারচুপি না হলে বাইসাইকেল বিজয়ী হবে। ভোটাররা সত্ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন।
গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ ও পথসভা করে ভোট প্রার্থনা করেন। এসময় এলাকার বিভিন্ন বয়সী ভোটাররা সাদেক সিদ্দিকীকে অভিনন্দন জানান। গণসংযোগকালে তার সঙ্গে দলের তৃণমূলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিকালে তিনি কাশিল হাই স্কুল মাঠে বিশাল জনসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বাসাইলবাসীর দীর্ঘদিনের দাবি কাশিল সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন।