২৫ মার্চ স্মরণে ইউডা’র শোক মিছিল

মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ২৫ মার্চ কালরাত স্মরণে সোডা, কোডা, ইউডা’র তত্ত্বাবধানে গতকাল এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউডা চারুকলার ৫০ জন শিক্ষার্থী গায়ে শোকের প্রতীক কালো কাপড়, রক্তের প্রতীক লাল কাপড় এবং শান্তির প্রতীক সাদা কাপড় পেঁচিয়ে শোক মিছিল করে। এটি ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাত মসজিদ রোড ইউডা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এছাড়া চিত্রাংকন, মোমবাতি প্রজ্বলন, মুক্তিযুদ্ধভিত্তিক গণসংগীত, কবিতা আবৃত্তি ও প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর মুজিব খান।-প্রেস বিজ্ঞপ্তি