ডা. শহীদুল্লাহ সিকদার বিএসএমএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর

দেশের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শহীদুল্লাহ সিকদার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগ পেয়েছেন। তিনি দীর্ঘদিন বিএসএমএমইউ’র চর্মরোগ বিভাগে দায়িত্ব পালন করছেন। আর্সেনিকজনিত চর্মরোগ চিকিত্সার ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। চর্মরোগ ও আর্সেনিকোসিসের ওপর তার বেশ কয়েকটি গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। অধ্যাপক শহীদুল্লাহ সিকদার গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আলহাজ্ব আব্দুস সাহিদ সিকদারের দ্বিতীয় পুত্র।