গোদাগাড়ীতে যুবলীগ কর্মী খুন

রাজশাহীতে যুবলীগ কর্মী মাসুম (৩০) প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। নিহত মাসুম গোদাগাড়ী উপজেলার নিমতলার আওয়ামী লীগ নেতা আবু তালেবের ছেলে। মঙ্গলবার সকালে গোদাগাড়ী মডেল থানা পুলিশ নিমতলা গ্রামের পদ্মা নদী সংলগ্ন পেয়ারা বাগান থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের স্ত্রী নিশা খাতুন জানান, সোমবার রাত ৯টার দিতে তার স্বামী বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাত পর্যন্ত ফিরে না আসায় তাকে ফোন করেন। কিন্তু মোবাইল বন্ধ পাওয়া যায়। সকালে প্রতিবেশীদের মাধ্যমে গ্রামের পেয়ারা বাগানে তার লাশ পড়ে থাকার খবর পান।