কাল সরাদেশে ইউএনও কার্যালয় ঘেরাও করবে বিএনপি

চতুর্থ দফা উপজেলা নির্বাচনে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল ও সরকারের নিজেদের অনুকূলে ভোটের রায় ছিনিয়ে নেয়ার প্রতিবাদে আগামীকাল সারাদেশে উপজেলা পর্যায়ে ইউএনও কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিবে বিএনপি। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন। রিজভী আহমেদ বলেন, গত উপজেলা নির্বাচনে পুলিশ ও র্যাবের সহায়তায় সরকার সমর্থক প্রার্থীরা ভোট কেন্দ্র দখল, জ্বাল ভোট প্রদান ও সহিংসতা চালিয়ে দিনে দুপুরে ভোট ডাকাতি করেছে। এটা নজির বিহীন ঘটনা। তিনি অভিযোগ করে বলেন, সরকার সমর্থক ক্যাডারদের তাণ্ডব সম্পর্কে আমরা প্রশাসন ও ইসির কাছে অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পাইনি।