শিশুমেলা, জাদু প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজন

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দিনাজপুর আঞ্চল উন্নয়ন কর্মসূচি ও ঝুঁকিপূর্ণ শিশু উন্নয়ন প্রকল্পের সৌজন্যে দিনাজপুর শহরের কেরি মেমোরিয়াল হাইস্কুল মাঠে দুই দিনব্যাপী শিশুমেলা গত সোমবার শেষ হলো। বেলুন উড়িয়ে শিশু মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. হামিদুল হক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর বিভাগীয় পরিচালক ডা. গ্লোরিয়াস গ্রেগরী দাস। মেলায় শিশুদের সার্বিক বিনোদনের জন্য দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদুর প্রদর্শনী, পুতুল নাচ অনুষ্ঠিত হয়।