প্রতিষ্ঠাবার্ষিকীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ১৯:৫০
কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল ১৭ মার্চ বিকাল থেকে রাত পর্যন্ত কলেজ মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে ব্যান্ডসংগীতসহ স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক ও পল্লীগীতিসহ মনোজ্ঞ সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন। এর আগে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলডিপির মহাসচিব ও কলেজের প্রতিষ্ঠাতা ড. রেদোয়ান আহমেদ ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরএনআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মঈন আহমেদ রবীন, কলেজ অধ্যক্ষ আবদুস সালাম, উপাধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, কুমিল্লা উত্তর জেলা এলডিপির সভাপতি সামছুল হক প্রমুখ। কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার বিনোদন পিপাসু লোকজন অনুষ্ঠানটি উপভোগ করে।