বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, উপজেলা নবাগত ভাইস চেয়ারম্যান এইচ এম ছাবুল আকতার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আইয়ুব আলী প্রমুখ।