‘ধুম ফোর’-এ সালমান!
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ১৯:৫৮
বলিউডের ‘ধুম’ সিরিজটি বেশ জনপ্রিয়। সর্বশেষ ‘ধুম থ্রি’তে মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান অভিনয় করে রেকর্ড গড়েছেন বক্স অফিসে। এবারের ‘ধুম’ সিরিজের গানগুলো আগের মতো জনপ্রিয় না হলেও হলে দর্শকগ্রহণযোগ্যতা ঠিকই পেয়েছে। তবে এবারের সিরিজে সমালোচনা ওঠে গল্প নকল ও নির্মাণ দুর্বলতা নিয়ে। তারপরও বলিউডপ্রেমীদের কাছে ‘ধুম’ এক অন্যরকম উন্মাদনার জায়গা। আমির খান ‘ধুম থ্রি’তে ভিলেনের চরিত্রে অভিনয় করেন। এবার তারই পদাঙ্ক অনুসরণ করে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে আমিরের ঘনিষ্ঠ বন্ধু সালমান খানের নাম। সব ঠিকঠাক থাকলে হয়তো ‘ধুম ফোর’-এ ভিলেন হিসেবে পাওয়া যাবে বলিউড টাইগার সালমান খানকে। যাকে শিকারের উদ্দেশ্যে পুরো চলচ্চিত্রজুড়ে দৌড়াবেন অভিষেক বচ্চন ও উদয় চোপড়া। উল্লেখ্য, এই চলচ্চিত্রটি ইয়াশ রাজ ফিল্মসের একটি সফল সিরিজ চলচ্চিত্র।