আবারও তৌকীরের পরিচালনায়
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২০:০৩
আবারও তৌকীর আহমেদের পরিচালনায় অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। স্বপ্না রেজার রচনা ও তৌকীর আহমেদের পরিচালনায় ‘একটি ফুলের গল্প’ নাটকটিতে দর্শকরা তাকে দেখতে পাবেন। নাটকে প্রতিবন্ধী এক মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করেছেন বিপাশা হায়াত। নাটকটিতে কাজ করা প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, ‘নাটকটি নির্মাণের ক্ষেত্রে যারা জড়িত তাদের সাথে দীর্ঘদিন ধরেই আমি নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তারা প্রতিবন্ধীদের নিয়েও কাজ করে থাকেন। আমি মনে করি এই ধরনের একটি নাটকে কাজ করা আমার বড় দায়িত্বগুলোর মধ্যে একটি, যেখানে মানুষকে সচেতন করার যথেষ্ট সুযোগ রয়েছে। ‘একটি ফুলের গল্প’ নাটকটি আগামী ২ এপ্রিল বিশ্ব প্রতিবন্ধী সচেতনতা দিবসে চ্যানেল আইতে প্রচার হবে।