টপচার্ট

সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন রাগিনি এমএমএস টু হরর গল্প নিয়ে এসেছে নতুন সিনেমা ‘রাগিনি এমএমএস টু’। অভিনয় করেছেন সাহিল ও সানি লিওন। তাদের অভিনয় বেশ প্রশংসিতও হয়েছে সেই সাথে সিনেমাটি উঠে এসেছে টপ চার্টের শীর্ষে। মুক্তির সাথে সাথেই বেশ ভালো আয়ও করেছে ব্যবসাসফল এ ছবিটি। ডাইভারজেন্ট পুরো পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে। এর মধ্যে জন্ম নেয় এক মেয়ে কিন্তু সে এই সমাজের সাথে খাপ খাইয়ে চলতে পারে না। একসময় সে ও তার বন্ধু ট্রিস মিলে খোঁজা শুরু করে কীভাবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়। এই সিনেমাটি মুক্তির সাথে সাথেই চলে এসেছে টপ চার্টের শীর্ষে। বলিউড টপচার্ট  রাগিনি এমএমএস টু সাহিল, সানি  গুন্ডে রণবীর সিং, অর্জুন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া  হাইওয়ে রণদীপ হুদা, আলিয়া ভাট  হাসি তো ফাসি সিদ্ধার্থ মালহোত্রা, পারিনিতি চোপরা  হার্টলেস ওম পুরি, আরিয়ানা আয়াম হলিউড টপচার্ট  ডাইভারজেন্ট শায়লেন, থিও জেমস  মি. পিবডি অ্যান্ড শ্যারম্যান টাই ব্যারেল, ম্যাক্স চার্লি  ৩০০ :রাইড অব অ্যান এমপায়ার সুলেভান স্টেপেলটন, ইভা গ্রিন  নিড ফর স্পিড অ্যারন পল, ডমিনিক কুপার  নন স্টপ লিয়াম নেসন, জুলিয়ান মোর