গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানকার মানুষ সময়-অসময় চা খান না। তবে চা খাওয়ার এই অভ্যাসের দিক দিয়ে রীতিমতো রেকর্ড গড়ে অন্যদের চাইতে এগিয়ে আছেন আইরিশরা। সর্বশেষ ১১৯৮ সাল থেকে ২০০০ সাল অবদি চা খাওয়ার যে হিসেবে গিনেজের কাছে সংরক্ষিত আছে আজতক আইরিশদের সেই চা খাওয়ার রেকর্ডই কেউ ভাঙতে পারেনি। ওই দুই বছরে দেশটির চা গ্রহণের মাত্রা ছিল মাথাপিছু ২.৬৯ কেজি যেটি প্রতি বছর একেকজন মানুষের প্রায় ১,১৮৪ কাপ চা খাওয়ার সমতুল্য।