চাকরিজীবীদের জন্য সান্ধ্যকালীন এমবিএ
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২০:৫৩
বর্তমান সময়ে ব্যবসায় ও বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ের মধ্যে এমবিএ’র চাহিদা অনেক বেশি। বিভিন্ন বিষয়েই এমবিএ করা যায়। এমবিএ করলে নানা ধরনের প্রতিষ্ঠানের জন্যই নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারবেন।
এমবিএ কী :এমবিএ হলো মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বাণিজ্য অনুষদের অধীনে এমবিএ পড়ানো হলেও এটি মূলত মাল্টিডিসিপ্লিনারি একটি কোর্স। ব্যবসায় বা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই পড়ানো হয় এতে। যে বিষয়গুলোতে এমবিএ করা যায় তার মধ্যে আছে ফিন্যান্স, ব্যাংকিং, বিপণন, ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ, মানবসম্পদ ব্যবস্থাপনা, পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা ইত্যাদি। নিয়মিত শিক্ষার্থীদের জন্য রেগুলার এমবিএ ও চাকরিজীবীদের জন্য এক্সিকিউটিভ এমবিএ কোর্স চালু রয়েছে। ২ বছর মেয়াদি রেগুলার এমবিএতে সাধারণত ৬০ ক্রেডিট এবং এক্সিকিউটিভ এমবিএতে ৪৮ ক্রেডিট সম্পন্ন করতে হয়।
সোনারগাঁও ইউনিভার্সিটির যাত্রা শুরু :শিক্ষিত জনবল তৈরি ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে মানবসম্পদ তৈরি করার প্রত্যয় নিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির যাত্রা শুরু হয় ২০১৩ সালে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এ ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাস কাওরানবাজারে অবস্থিত। বিশ্বমানের শিক্ষা কারিকুলাম, ব্যতিক্রমধর্মী পাঠদান পদ্ধতি, উন্নত ভৌত অবকাঠামো, বিশেষ করে দেশিয় ও আন্তর্জাতিক বাজারের উপযোগী বিষয়ের কারণে বিশ্ববিদ্যালয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
সোনারগাঁওয়ে এমবিএ কেন করবেন :প্রতিষ্ঠানটির বোর্ড অব গভর্ন্যান্সে যারা আছেন তারা সবাই শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী। সোনারগাঁও ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিনের দায়িত্বে আছেন প্রফেসর এমএ আব্দুর রাজ্জাক, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ছিলেন। এ ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একঝাঁক শিক্ষক। এখানে রয়েছে বিষয়সংশ্লিষ্ট পাঠ্য বইয়ে সমৃদ্ধ লাইব্রেরি, পরিচ্ছন্ন শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুম, ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব, স্পোর্টস ক্লাব। ৯১২৩৫৭০, ০১৭৩১২২০০৯৯ নম্বরে ফোন করে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরও তথ্য জেনে নেওয়া যাবে।
বৃত্তির সুযোগ :এসএসসি ও এইচএসসি মিলিয়ে (চতুর্থ বিষয় ছাড়া) জিপিএ ১০ পেলে টিউশন ফিতে ৮০ শতাংশ ছাড়, জিপিএ ৯-৯.৯৯ পেলে ৫০ শতাংশ ছাড়, জিপিএ ৮-৮.৯৯ পেলে ২৫ শতাংশ এবং জিপিএ ৭-৭.৯৯ পেলে ১০ শতাংশ ছাড় রয়েছে।
খরচ :২ বছর মেয়াদি রেগুলার এমবিএ’র খরচ ১ লাখ ৬২ হাজার টাকা ও দেড় বছর মেয়াদি এক্সিকিউটিভ এমবিএ’র খরচ ১ লাখ ২৯ হাজার টাকা।
ভর্তির সেশন :ফল, স্প্রিং ও সামার—এই তিন সেশনে ভর্তি হওয়া যায়।
অন্যান্য প্রোগ্রাম :এ ছাড়া এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্নাতক ডিগ্রি লাভের সুযোগ আছে। এর মধ্যে রয়েছে বিএসসি ইন ন্যাভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, বিবিএ, এলএলবি (অনার্স) ও এলএলবি (পাস) প্রভৃতি। এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট, এলএলএম (দুই বছর মেয়াদি), এলএলএম (এক বছর মেয়াদি) প্রভৃতি ডিগ্রির জন্যও ভর্তি চলছে।
যোগাযোগ :৭১, কাওরান বাজার, তেজগাঁও, ঢাকা।