ধামরাইয়ে যারা নির্বাচিত হয়েছেন

গত ২৩ মার্চ অনুষ্ঠিত ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে নানা প্রকার বাধা-বিপত্তি ও বিরোধিতা উপেক্ষা করে তৃতীয়বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোহাদ্দেস হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা জেসমিন (মুক্তা)।