সিংগাইর পৌর বাজারে উন্নয়নের ছোঁয়া
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২২:০৩
দীর্ঘদিন পর হলেও অবশেষে সিংগাইর পৌরসভা কর্তৃপক্ষ থানা সদরের নামা বাজারের উন্নয়নের কাজটি শুরু করেছে। বাজারের ক্রেতা-বিক্রেতাদের দীর্ঘদিনের দাবি ছিল এটি। সিংগাইর পৌর সভার এ বাজারটি অনেক পুরানো এবং প্রতিদিনের কাঁচাবাজার ছাড়াও সপ্তাহে ২ দিন হাট বসে এখানে। সপ্তাহে একদিন বসে পশুর হাট। অনেক দূর-দূরান্ত থেকে লোকজন আসে এ হাট বাজারে। কেনা বেচা হয় প্রতিদিন লাখ লাখ টাকার পণ্যসামগ্রী।
পৌরসভার মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভুঁইয়া জয় এ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ত্বরিত গতিতে বাজারটি উন্নয়নের নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক নামা বাজারে বসানো হয়েছে ইট বালু সিমেন্ট। ছোঁয়া লেগেছে উন্নয়নের।