রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুভাষ চন্দ্র রায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র রায় (৫৭) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল উপজেলার তারাকান্দর গ্রামে পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।