যুক্তরাষ্ট্রের আলাবামা, মিসিসিপি ও লুইজিয়ানা অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডাক্তারদের সংগঠন ‘বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থআমেরিকা-সাউদার্ন চ্যাপ্টারের’ ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন ডা. রিয়াজ ফেরদৌস শিবলী। সহসভাপতি হয়েছেন ডা. জাহিদ হুসাইন ও ডা. জাবেদ আকবর। সাধারণ সম্পাদক পদে ডা. জাহিদুল ইসলাম জাহিদ এবং ট্রেজারার পদে ডা. আমিনুল হক শাহীন নির্বাচিত হন। সম্পাদক মণ্ডলীর ভেতরে ডা. অমল মিত্র সায়েন্টিফিক সেক্রেটারি, ডা. জারিয়ভ চৌধুরী কালচারাল সেক্রেটারি ও ডা. মোহাম্মদ অনিন্দ্য ইয়াং ফিজিশিয়ান সেক্রেটারি পদে নির্বাচিত হন। -প্রেস বিজ্ঞপ্তি