যুক্তরাষ্ট্রে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪ নিখোঁজ ১৭৬
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২২:১৬
যুক্তরাষ্ট্রে ব্যাপক ভূমিধসের ঘটনায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে মঙ্গলবার আরো ১০ জনের লাশ উদ্ধার করেছে। এ নিয়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়ালো। ভূমিধসে এখনো পর্যন্ত ১৭৬ জনের কোন সন্ধান পাওয়া যায়নি। সরকারি কর্মকর্তারা এ খবর জানান।
দমকল কর্মীরা জানান, প্রবল বর্ষণের কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। ওয়াশিংটন রাজ্য পুলিশের কর্মকর্তা মার্ক ফ্রান্সিস বলেন, পাহাড়ি ভারি বৃষ্টিপাতের ফলে এ ভূমিধসের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন রাজ্যে এ ভয়াবহ ভূমিধসের তিনদিন পর স্নোহোমিশ কাউন্টি দমকল প্রধান ট্রাভিস হটস সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যজনকভাবে সেখানে কারো বেঁচে থাকার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।