সংবাদ কণিকা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২২:১৭
৩০০০ বছরের
কঙ্কালে ক্যান্সার!
সুদানের প্রাচীন একটি প্রত্নতাত্ত্বিক স্থান থেকে ৩০০০ বছরেরও আগের এক মানব কঙ্কালে ক্যান্সারের উপস্থিতি পেয়েছেন গবেষকরা। কঙ্কালটি প্রাচীন মিশরীয় এক তরুণের। জানামতে, ইতিহাসে এ ব্যক্তিই সবচেয়ে প্রাচীন মানুষের উদাহরণ যার দেহে বাসা বেঁধেছিল ঘাতক ব্যাধি ক্যান্সার। এত বছর আগেও যে মানুষ এ রোগে আক্রান্ত হতো নতুন এ আবিষ্কার থেকে তা স্পষ্ট। কঙ্কালটি সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে ‘প্লস ওয়ান’ জার্নালে। দুরহাম বিশ্ববিদ্যালয়ের এক পিএইচডি শিক্ষার্থী মিখায়েলা বাইন্ডার কঙ্কালটি খুঁজে পান। আধুনিক জীবনধারায় বিভিন্ন অভ্যাসের কারণে মানুষ ক্যান্সার আক্রান্ত হয়। কিন্তু হাজার বছর আগের মানুষেরা ঠিক কি কারণে ক্যান্সার আক্রান্ত হতো তা জানার জন্য এ আবিষ্কারকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।—বিবিসি
হিজাব যখন ফ্যাশান
মুসলিম রাষ্ট্রগুলোতে নারীরা সাধারণত স্কার্ফ বা হিজাব পরেন। মাথার চুল ঢেকে রাখাই এই হিজাবের মুখ্য উদ্দেশ্য। কিন্তু বর্তমানে এটি যেন ফ্যাশান অনুষঙ্গ হয়ে উঠেছে। আর তার ফলে ফ্যাশান মঞ্চেও এখন উঠে এসেছে হিজাব। কথা হচ্ছে ‘টোকিও ফ্যাশান উইক’ নিয়ে। সেখানে এশিয়ার বিভিন্ন দেশের ডিজাইনাররা তাদের পোশাক নিয়ে উপস্থিত হয়েছিলেন? কিন্তু ইন্দোনেশিয়ার এক ডিজাইনার হাজির হয়েছিলেন নানা ধরনের হিজাব নিয়ে। নিজের শরত্ ও শীতের পোশাক সম্ভারের নাম দিয়েছেন তিনি ‘নূরজাহরা’। নূরজাহরা অর্থ দীপ্তিময় আলো। আরবি শব্দ নূরজাহরা নামটি নেয়া হয়েছে ফাতিমা জাহরার নাম থেকে? ফাতিমা ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর কন্যা।—ডয়চে ভেলে
আসছে ভার্চুয়াল রোগীর
উপর পরীক্ষা
মূল চিকিত্সায় কাজ না হলে বা মারাত্মক পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিলে রোগীর জীবনও বিপন্ন হতে পারে। কিন্তু কম্পিউটারে তার ‘ভার্চুয়াল’ শরীরের উপর আগেভাগে পরীক্ষা চালাতে পারলে সেই বিপদের মাত্রা কমে যেতে পারে।— ডয়চে ভেলে