তিতাসের ২২ নম্বর কূপের খনন সম্পন্ন
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২৩:২১
জেলায় তিতাস গ্যাস ক্ষেত্রের ২২নং কূপের খনন কাজ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হয়েছে। গত জানুয়ারি মাসে বিরাসারে এ খনন কাজ শুরু হয়। রুশ রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান গ্যাজফ্রমের সাথে চুক্তির আওতায় আটশ কোটি টাকা ব্যয়ে পাঁচটি কূপের মধ্যে, এটি তিতাস গ্যাস ক্ষেত্রের খননকৃত তৃতীয় কূপ।
এদিকে ২৭ নং কূপের খনন কাজ সফলভাবে এগিয়ে চলছে। অচিরেই এ কূপের খনন কাজ সম্পন্ন হবে বলে তিতাস সূত্রে জানা গেছে। দেশে ক্রমবর্ধমান গ্যাস চাহিদার কথা বিবেচনা করেই তিতাসের কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে।