নারায়ণগঞ্জে পালিয়ে যাওয়া রিমান্ডের আসামি সানি ফের গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার হাজত থেকে ব্যবসায়ী শোয়েব হত্যা মামলার রিমান্ডে থাকা আসামি সানিকে (২২) অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বুধবার ভোরে ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় থানার হাজতখানা থেকে পালিয়ে যায় সানি। সানি ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকার মহসিন মিয়ার ছেলে। গত রবিবার রাতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।