এপ্রিলে বঙ্গোপসাগরে সাইক্লোনের আশঙ্কা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২৩:২৭
এপ্রিল মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ। ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের দীর্ঘ মেয়াদী এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। অধিদপ্তরের তথ্যমতে, আগামী মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্রসহ মাঝারি/ তীব্র কালবৈশাখী/বজ্র-ঝড় ও দেশের অন্যত্র তিন থেকে চার দিন হালকা/মাঝারি কালবৈশাখী/ বজ্রঝড় হতে পারে। এছাড়া দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র এবং অন্যত্র দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া চলতি মাসের শেষ দিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দেশে নদ-নদীর প্রবাহ স্বাভাবিক থাকবে।