অসীম সকাল
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২০:১৬
সুদিন আসবে বলে অপেক্ষায় কারা,
পদাবলী অস্তাচলে লালনের
কাঁদে একতারা।
কাদের চেতনাজুড়ে অহিংসার বাণী,
ঘুমায় অন্তপুরে বহুদিন
কচ ও দেবযানী।
জাতি আজ দুর্বিপাকে জানে হেফেস্টাস,
সবাই খুঁজছে যাকে বীরবাহু
সে কি হেরাক্লাস।
সামনে কোথাও নেই অশোকের কাল,
জন্মেছি রণাঙ্গনেই মেঘে বাজে
অসীম সকাল।