বিবিধ

 যদি শরীরের সকল পেশিকে একই দিকে একটি কাজে চালিত করা যেত তাহলে মানুষের পক্ষে সর্বোচ্চ ২৫ টন পর্যন্ত ভার উত্তোলন করা সম্ভব হতো।  সোমালিয়ায় এমন একটি গোপন স্টক এক্সচেঞ্জের কথা শোনা যায় যেখানে বিনিয়োগকারীরা জলদস্যুদের সম্ভাব্য জাহাজ ছিনতাই মিশনে টাকা খাটাতে পারেন।  গিটারের জনপ্রিয় ব্র্যান্ড ফেন্ডার গিটারের উদ্ভাবক লিও ফেন্ডার নিজেই গিটার বাজাতে জানতেন না।  গোটা নিউ ইয়র্কে যে পরিমাণ রেস্তোরাঁ আছে তাতে করে একজন ব্যক্তি কোনো একটি রেস্তোরাঁতে দ্বিতীয়বার না যেয়েও একটানা ৫৪ বছরেরও বেশি সময় প্রতি রাতে আলাদা আলাদ রেস্তোরাঁয় খেতে পারবেন।  স্পেন ও পর্তুগালের মধ্যে একটি আন্তর্জাতিক জিপলাইন বা শক্ত দড়ির সাথে কপিকল বেঁধে ঝুলন্ত অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ব্যবস্থা আছে।  বাওবাব গাছ এর কাণ্ড বা গুড়িতে ৩২,০০০ গ্যালনেরও বেশি পানি ধরে রাখতে পারে।