মুসলিম বিদ্রোহীদের সঙ্গে শান্তিচুক্তি করতে যাচ্ছে ফিলিপাইন

দীর্ঘ ১৭ বছর ধরে আলোচনা করার পর অবশেষে দেশটির সবচেয়ে বড় মুসলিম বিদ্রোহী গ্রুপের সাথে চুক্তি করতে যাচ্ছে ফিলিপাইন সরকার। গতকাল বৃহস্পতিবার এ ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দীপ মিন্দানাওয়ে গত কয়েক দশক ধরে সরকার ও গেরিলা সংগঠন মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) মধ্যকার লড়াইয়ে অন্ততপক্ষে ১ লাখ ২০ হাজার লোক নিহত হয়েছে। এছাড়া গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ। বৃহস্পতিবার দেশটির রাজধানী ম্যানিলায় প্রেসিডেন্ট বেনিনগো একুইনো চুক্তিতে স্বাক্ষর করবেন। বিদ্রোহী গ্রুপটি এক বিবৃতিতে বলেছে, এ অর্জন সারাজীবনের জন্য। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের আর কোন পুনরুক্তি করা হবে না।