সংবাদ কণিকা
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২০:৪৯
টুইটার চালুর নির্দেশ তুরস্কের আদালতের
তুরস্কে বন্ধ হয়ে যাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার আবার চালুর নির্দেশ দিয়েছে আঙ্কারার একটি আদালত। বুধবার আদালতের ওই রায়ের ফলে অচিরেই দেশটির জনগণ টুইটারে মত প্রকাশের সুযোগ পাবেন, যা গত শুক্রবার দেশটির টেলি-কমিউনিকেশন কর্তৃপক্ষ (টিআইবি) বন্ধ করে দিয়েছিল। টুইটারে বিরোধীপক্ষের প্রচারণায় বিব্রত তাইপ এরদোয়ান প্রশাসন। — বিবিসি
এক ট্রিলিয়ন ভিন্ন ধরনের ঘ্রাণ
মানুষের নাক কমপক্ষে এক ট্রিলিয়ন ভিন্ন ধরনের ঘ্রাণ অনুভব করতে পারে। নাক দিয়ে যত ধরনের ঘ্রাণ নেয়া যায় বলে আগে মনে করা হতো এ সংখ্যা তার চেয়ে অনেক বেশি, বলছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। কিছুদিন আগেও এ ধারণা ছিল যে, মানুষের নাক মাত্র ১০ হাজার রকম গন্ধ আলাদা করে চিনতে পারে। কিন্তু সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদন বলছে, নাক দিয়ে যে শুধু ট্রিলিয়ন রকম ঘ্রাণ নেয়া যায় তাই নয় বরং কর্মক্ষমতার দিক থেকেও চোখ ও কানের চেয়ে অনেক বেশি সক্রিয় মানুষের নাক। — বিডিনিউজ
বায়ুদূষণে ৭০ লাখ মানুষের মৃত্যু
প্রতিবছর বিশ্বে বায়ু দূষণের কারণে অন্তত ৭০ লাখ মানুষের মৃত্যু হয়? এদের মধ্যে অর্ধেকই মারা যায় স্টোভ থেকে ঘরের মধ্যে সৃষ্ট ধোঁয়ার কারণে? বিশ্বস্বাস্থ্য সংস্থার নতুন প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, প্রতি আটজনের মধ্যে একজনের মৃত্যুর কারণ বায়ু দূষণ। ফলে বর্তমানে স্বাস্থ্যের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বায়ু দূষণ। লন্ডনের কিংস কলেজের পরিবেশ গবেষণা বিভাগের পরিচালক ফ্র্যাঙ্ক কেলি বলেছেন,‘‘আমরা সবাই নিঃশ্বাস ত্যাগ করি, যা দূষণের প্রধান একটি কারণ আর এটি বন্ধ করার কোন উপায় নেই।”