আজ মুক্তি পাচ্ছে ‘৭১ এর সংগ্রাম’
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২০:৫৪
আজ সারাদেশে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘৭১ এর সংগ্রাম’। মনসুর আলীর চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন হলিউড, বলিউড ও বাংলাদেশের অভিনয়শিল্পীরা। চলচ্চিত্রটির পরিচালক মনসুর আলী বলেন, ‘একটি চলচ্চিত্রই পারে সব ধরনের মানুষের কাছে খুব সহজে ইতিহাস বর্ণনা ও বুঝিয়ে দিতে। ইতিহাস কিংবা কোনো ব্যক্তির বায়োগ্রাফিক্যাল নিয়ে আমরা এ পর্যন্ত বহু চলচ্চিত্র দেখেছি। এবং এসব চলচ্চিত্রের জন্যই আমরা সেসব বিষয়গুলো খুব সহজেই আয়ত্ত করতে পেরেছি, জানতে পেরেছি। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে রয়েছে লক্ষ লক্ষ ঘটনা। বিভিন্নজন বিভিন্নভাবে নির্মাণ করেছে, আমিও খানিকটা ব্যতিক্রমভাবেই নির্মাণ করেছি। চেষ্টা করেছি মুক্তিযুদ্ধকে মানুষের সামনে ভিন্ন ও সুন্দরভাবে তুলে ধরতে। তারা যেন সহজেই বিষয়টি আয়ত্তে নিতে পারেন তারও চেষ্টা করেছি। যুদ্ধকালীন বিশ্বের বিভিন্ন দেশের চ্যানেলে প্রচারিত প্রকৃত সংবাদের ফুটেজও তুলে ধরেছি। যা আমাদের যেকোনো মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে প্রথম। শুটিং করেছি, ঢাকা, সিলেন এবং লন্ডনে। আজ ছবিটি মুক্তি পাচ্ছে এবং আগামী জুন মাসে লন্ডনে এই চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।’ এতে অভিনয় করেছেন—রুহি, আমান, অনুপম খেরসহ আরও অনেকে। দৈনিক ইত্তেফাক এই চলচ্চিত্রের মিডিয়া পার্টনার।