সানিকে ভারত থেকে তাড়ানো হবে!
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২০:৫৫
বলিউডে সানি লিওনির ক্যারিয়ার শুরু থেকেই নানাভাবে তাকে ভারতে না থাকতে দেওয়ার এক চেষ্টা চলছে। প্রথমে তাকে কেউ ফ্ল্যাট ভাড়া দিতেও চাইছিলেন না। পরবর্তীতে মহেশ ভাট নিজেই তাকে ফ্ল্যাট দেন থাকতে। এখন তার ‘রাগিনি এমএমএস টু’ চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর থেকেই হিন্দু জনজাগৃতি সমিতির রোষে পড়েন সানি লিওনি। শুধু চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞা জারি করেই থেমে নেই এই হিন্দু সংগঠনটি। সানিকে ভারত থেকে তাড়ানোর ক্যাম্পেইনেও উঠে পড়ে লেগেছেন তারা। সেন্সর বোর্ডকেও চিঠি লিখেছেন তারা।