হার্ট অ্যাটাক করেছেন লতা মুঙ্গেশকর!

হার্ট অ্যাটাক করেছেন প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর! ভাতের কিংবদন্তি শিল্পীর এই দুঃসংবাদ শুনে ফেসবুক, টুইটারসহ প্রায় সব মিডিয়াতেই স্মৃতিচারণ, শোক প্রকাশের ধুম পড়ে যায়। আর এ নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েন লতা মুঙ্গেশকর। কারণ এই পুরো সংবাদটিই ছিল গুজব। যার জন্ম টুইটারে। যখন লতা মুঙ্গেশকরকে তার আশপাশের মানুষ, বন্ধু-বান্ধব এমনকি মিডিয়াও বিরক্ত করতে শুরু করল ঠিক তখনই লতা মুঙ্গেশকর নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘নমস্কার। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার শারীরিক অসুস্থতা নিয়ে এটি শুধুই গুজব। আপনাদের সবার ভালোবাসা, শুভকামনা ও আন্তরিকতার জন্য আমি পুরোপুরি সুস্থ আছি।’ উল্লেখ্য, গত বুধবার লতা মুঙ্গেশকরের এই হার্ট অ্যাটাকের গুজবটি উঠে।