উেস কর কমছে সব রপ্তানি পণ্যে

গার্মেন্টস পণ্যের ন্যায় অন্যান্য রপ্তানি পণ্যের ক্ষেত্রেও উেস কর কমাতে যাচ্ছে রাজস্ব বোর্ড (এনবিআর)। বিদ্যমান উেস কর কমিয়ে গার্মেন্টস খাত দশমিক ৩০ শতাংশ এবং অন্যান্য খাতের জন্য দশমিক ৬০ শতাংশ উেস করে নির্ধারণ করা হচ্ছে। বর্তমানে সব ধরনের পণ্য রপ্তানিতে উেস কর দশমিক ৮০ শতাংশ। গার্মেন্টস খাতের নানামূখী সমস্যা বিবেচনায় এই খাতের উেস কর দশমিক ৩০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, সহসা এ বিষয়ে আদেশ (এসআরও) জারি করা হলে তখন থেকে এটি কার্যকর হবে। সাম্প্র্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়ে ক্ষতির বিষয়টি বিবেচনা করে সরকার এই কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে রাজনৈতিক ক্ষতিসহ গার্মেন্টস খাতে নতুন বর্ধিত মজুরি বাস্তবায়নের শর্ত হিসেবে উেস কর কমানোসহ বেশ কয়েকটি বিষয়ে সুবিধা দাবি করে আসছিল। মোট রপ্তানিতে গার্মেন্টস খাতের অবদান এককভাবে প্রায় ৮০ শতাংশ। এর বাইরে পাট ও পাটজাত দ্রব্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিকসহ আরো প্রায় ৩০ ধরনের পণ্য সামগ্রী মিলে রপ্তানির বাদবাকী ২০ ভাগ পূরণ করে। গত ২০১২-১৩ অর্থবছরে ২ হাজার ৭শ’ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়। এর মধ্যে গার্মেন্টস পণ্য রপ্তানির পরিমাণ ছিল ২ হাজার ১৫০ কোটি ডলার। এর বাইরে পাটপণ্য রপ্তানিতে ১০৩ কোটি ডলার, হিমায়িত খাদ্য ৫৪ কোটি ডলার, কৃষি পণ্য ৪০ কোটি ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছিল ৩৭ কোটি মার্কিন ডলার। এনবিআরের হিসাবে রপ্তানি পণ্যে উেস কর ছাড়ে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব ছাড় দিতে হবে।