মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল শুরু
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২২:২৬
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে বিজিবি ও বিএসএফ যৌথ টহল শুরু হয়েছে। নিয়মিত এ টহল চলবে।
বুধবার রাতে বিজিবি’র কুসুমপুর কোম্পানি কামান্ডার শহিদুল ইসলামের নের্তৃত্বে বিজিবির ৮ সদস্যের একটি দল এবং বিএসএফ-এর সোটিয়াবাড়ি কোম্পানি কমান্ডার পরিদর্শক গ্রেম কুমারের নেতৃত্বে একটি দল মেইন পিলার নম্বর ৬০ এর আওতায় ৩২ আরবি পিলার থেকে ৬০ / ৪৩ আরবি পিলার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাত ৭টা থেকে ১১টা যৌথ টহল দেয়।
অপর দিকে বাঘাডাঙ্গা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার রোস্তম আলীর নেতৃত্বে ৮ সদস্যের বিজিবির একটি দল ও বিএসএফ-এর হাজেরা খাল ফাঁড়ির পরিদর্শক রাম প্রসাদের নের্তৃত্বে একটি দল মেইন পিলার ৬০/১ এস পিলার থেকে ৬০/ ১০ এস পিলার পর্যন্ত যৌথ টহল দান করেন। এ যৌথ দল রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত টহল দেয়।
বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মনিরুজ্জান জানান, বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ-এর মধ্যে নিয়মিত যৌথ টহল চলছে।