চট্টগ্রাম মেডিক্যাল কলেজে আজ শুরু বিতর্ক উত্সব
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২২:২৬
‘ধমণীতে যুক্তির লাল চঞ্চলতা’ শ্লোগানে আজ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে শুরু হ্চ্ছে‘ এসকেইফ ৩য় এনডিএফ বিডি-সিএমসি ডিসি জাতীয় মেডিক্যাল কলেজ বিতর্ক উত্সব ২০১৪। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ছাত্র সংসদ ও ডিবেটিং ক্লাব যৌথভাবে এর আয়োজন করেছে।
শোভাযাত্রাসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় সজ্জিত এই বিতর্ক উত্সব উদ্বোধন করবেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন চট্টগ্রামের প্রেসিডেন্ট ডা. মুজিবুল হক খান এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর আ জ ম নাসির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, একাত্তর টিভির নিউজ ডিরেক্টর সৈয়দ ইশতিয়াক রেজা, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোঃ জাহাঙ্গির প্রমুখ। দুইদিনব্যাপী এই উত্সবে দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের পাঁচ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও ডিবেট ক্লাব মডারেটরগণ অংশগ্রহণ করবেন। এই বিতর্ক উত্সবের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।