শীতলক্ষ্যায় নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান এখনো মেলেনি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান এখনো মেলেনি। নিখোঁজ স্কুলছাত্রী কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী দক্ষিণ পাড়া গ্রামের সাদেক মিয়ার মেয়ে শিমু আক্তার (১৪)। সে স্থানীয় মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়ত। এ প্রতিবেদন লেখার সময় বৃহস্পতিবার তার আত্মীয়-স্বজনরা শীতলক্ষ্যা নদীতে খোঁজাখুঁজি করছে।