৩০ মার্চ যশোর খড়কী শরীফের ওরস
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২২:৪৫
পীরে কামেল হযরত মওলানা শাহ মোহাম্মদ আবদুল করিম প্রতিষ্ঠিত খড়কী শরীফের ওরস আগামী ৩০ মার্চ রবিবার বাদ ফজর খড়কী দরবার শরীফে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে—খতমে কোরআন, খতমে খাজেগান, জিকির, মিলাদ মাহফিল, ওয়াজ, মোনাজাত ও তবারক বিতরণ। দুপুর ১টায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। ওরস মাহফিল পরিচালনা করবেন খড়কীর বর্তমান গদ্দিনসীন পীর হযরত শাহ সুফী কামরুল হাসান। —প্রেস বিজ্ঞপ্তি