গীতা রেনেসাঁসের স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২২:৪৫
গীতা রেনেসাঁস বাংলাদেশ গত বুধবার সন্ধ্যায় রাজধানীর ১৭৩/৫, পশ্চিম কাফরুলে অস্থায়ী আশ্রম ও মন্দিরে স্বাধীনতা দিবস উদযাপন করে। এ উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা, আবৃত্তি, সংগীত ও গীতা পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতা রেনেসাঁস বাংলাদেশের তাত্ত্বিক গুরু যুগাচার্য কৃষ্ণদাস জিসি বিশ্বাস জয়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষ্ণদাস সঞ্চিতা দত্ত ও ব্যবস্থাপনায় ছিলেন কৃষ্ণদাস শ্যামল ব্যানার্জী। —প্রেস বিজ্ঞপ্তি