আজকের অনুষ্ঠান
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২২:৪৬
ঢাকাবাসী : পুরনো ঢাকার ঐতিহ্য বিষয়ক স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের উদ্বোধন ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, লালবাগ কেল্লা, বিকাল ৪টা। নারীপক্ষ : পোস্টার উন্মোচন ও বিশেষ আলোচনা সভা, বাংলা একাডেমি, বিকাল সাড়ে ৪টা। নাগরিক উদ্যোগ : দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন প্রসঙ্গ: জাতীয় বাজেটে করণীয় শীর্ষক সেমিনার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সকাল ১০টা। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র : গার্মেন্ট শ্রমিকদের বর্ধিত মজুরির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সমাবেশ, জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ, সকাল সাড়ে ১০টা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন : ধানমন্ডি খেলার মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে নাগরিক সমাবেশ, ধানমন্ডি খেলার মাঠের সামনে, সকাল ৯টা। উদীচী : সত্যেন সেন গণসঙ্গীত উত্সব প্রতিযোগিতা, শিল্পকলা একাডেমি, প্রতিযোগিতা ১০টা এবং গণসঙ্গীত পরিবেশন বিকাল ৫টা।