কুলখানি

একেএম মুকিতুর রহমান গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী একেএম মুকিতুর রহমানের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ আছর ঢাকায় ধানমন্ডিতে স্থানীয় এক মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। একেএম মুকিতুর রহমান (৭২) চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।