অবস্থার অবনতি
লাইফ সাপোর্টে এমপি হিরণ
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২৩:০৯
সিঙ্গাপুরে চিকিত্সাধীন বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ এমপি’র অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তার শ্বাস-প্রশ্বাস ক্রিয়া ধরে রাখতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে অবস্থানরত স্বজনদের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এমপি হিরণের পারিবারিক সূত্র জানায়, উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাবার পর প্রথম দু’দিন চিকিত্সকরা আশাবাদী থাকলেও গতকাল সকাল থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। শ্বাস-প্রশ্বাস নিতে তার কষ্ট বেড়ে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।