উপজেলা নির্বাচনে অনিয়ম
বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালন
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২৩:১৩
চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, দলীয় নেতাকর্মীদের ওপর হামলাসহ গুম-হত্যার অভিযোগে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের স্থানীয় বিএনপির উদ্যোগে স্মারকলিপি দেওয়া হয়েছে। কোন কোন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করা হয়।
শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারি কমিশনার (ভূমি) কামরুজ্জামান জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির প্রতিনিধি জানে আলম খোকার নিকট থেকে স্মারকলিপিটি গ্রহণ করেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা দখল করেছে। একই ধরনের কর্মসূচি পালনের খবর দিয়েছেন - আমাদের গাইবান্ধা প্রতিনিধি, জামালপুরের (ইসলামপুর) প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, দিনাজপুর, নেত্রকোনা প্রতিনিধি, নওগাঁ প্রতিনিধি, দোহার -নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা।