বাংলাদেশের সংগ্রহ ১৩৮/৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১৩৮/৭। নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৩৮ রান করে টাইগাররা। ফলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৩৯ রান। ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় শুরুটা ভালো এনে দিয়েছিল। প্রথম ওভারের দুজন মিলে ১৩ রান নেনে। কিন্তু তৃতীয় ওভার করতে আশা অশ্বিন তার দ্বিতীয় ওভারেই তামিমকে সাজঘরে ফেরান। রায়নার হাতে ক্যাচ দেওয়ার আগে তামিম ৬ রান করেন। এর ঠিক পরের বলেই শূন্য রানে শামসুর রহমানকে সাজঘরে ফিরিয়ে নিজস্ব দ্বিতীয় উইকেট তুলে নেন অশ্বিন।এরপর সাকিব কুমারের বলে সাজঘরে ফেরেন। এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে ভারত। আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এই খেলা শুরু হবে। আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন করা হয়েছে। মুমিনুল হক ও সাব্বির রহমানের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন শামসুর রহমান এবং নাসির হোসেন।