সালমান আমির, অমিতাভকে ছাড়িয়ে দীপিকা!

বলিউডের গত বছরের সবচেয়ে সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার ফেসবুক লাইভ ওয়েব চ্যাটে আমন্ত্রণ জানালে প্রায় সোয়া এক কোটি ভক্তকে। তাদের প্রায় সবার সঙ্গেই স্বল্প সময়ের জন্য হলেও লাইভ চ্যাটে কথা বলার আশ্বাস দেন তিনি। এবং যথাসম্ভব প্রায় সবার সঙ্গেই তিনি হাই-হ্যালো করেন। আর এর মধ্য দিয়ে তিনি ফলোয়ারের সংখ্যায় ছাড়িয়ে গেলেন সালমান খান, আমির খান, এমনকি অমিতাভ বচ্চনকেও। উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন এখন শাহরুখের বিপরীতে ‘হ্যাপি নিউ ইয়ার’ চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত। দিওয়ালিতে মুক্তি পাবে এটি।