জোকস

 প্রেমিক :এই নাও তোমার এনগেজমেন্টের আংটি; আমি এখন আরেক জায়গায় এনগেজড। প্রেমিকা :কে সে নাম বলো, ঠিকানা বলো। প্রেমিক :কেন ওকে মারবে না-কি? প্র্রেমিকা :না ওর কাছে এই আংটিটা বেঁচব!  প্রথম বন্ধু :তোকে তো মোটেও সুস্থ মনে হচ্ছে না। কী হয়েছে? দ্বিতীয় বন্ধু :আর বলিস না, কয়েক রাত হলো মোটেও ঘুম হচ্ছে না। দারুণ দুশ্চিন্তায় আছি রে। হাজার পাঁচেক টাকা না পেলে... প্রথম বন্ধু :কী বলিস? আমার সঙ্গে দেখা করিসনি কেন? দ্বিতীয় বন্ধু :সত্যি বলছিস? তুই আমাকে ধার দিবি? দিলে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। প্রথম বন্ধু :দূর বোকা, তোকে টাকা দিব বলিনি তো। আমার কাছে অনিদ্রা দূর করার ভালো একটা ওষুধ আছে। সেটাই দিতাম আর কি।  :আপনার অফিসের সামনে টুলে বসে আছে ওটা কি নতুন দারোয়ান? :না। ও হলো কাঠ মিস্ত্রি। ওই টুলটা বানিয়েছিল। টাকা এখনো দেওয়া হয়নি তো তাই বসে আছে। :টাকাটা দিয়ে দিলেই তো পারেন! :আসলে বিষয়টা কি, ও বলেছে ওর টাকা না দেওয়া পর্যন্ত অন্য কোনো পাওনাদারকে ঢুকতে দেবে না।  এক ভদ্রলোক গাড়ি কিনতে এসে ডজন খানেক গাড়ি দেখেও মনের মতো গাড়ি না পেয়ে— ক্রেতা :কম পেট্রোলে বেশি মাইল চলবে—এরকম কোন গাড়ি নেই? বিক্রেতা :আছে। এই যে, এটা নিন। পেট্রোল ছাড়াই চলবে। ক্রেতা :তাই নাকি? কীভাবে? বিক্রেতা :অকটেনে।