বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (সেকেন্ড টাইম)
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২০:৫৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (IBA, Unit-চ)
Md. Rajjob Hossain
Senior Research Associate & Editor, S@ifur's
গতকালের পর
০7. All of the following sentences are incorrect except :
A. The poet had died before he finished his swansong
B. The poet died before he finished his swansong
C. The poet died before he had finished his swansong
D. The poet was died before he finished his swansong
শব্দের অর্থ- swansong = কোন ব্যক্তির সর্বশেষ অর্জন বা বৃতিত্ব।
সমাধান- যে কাজটা আগে হলো, তার মানে, কবি মারা গেলো আগে, তাই before-এর আগে had died হবে। উত্তর হবে (A)।
08. He put on his hat and went out. Complex form of this sentence is :
A. He went out after he put his hat. B. Putting his hat on, he went out.
C. He put on his hat to go out. D. He put on his hat went out.
সমাধান- S@ifur’s Gramm@r বই থেকে নেয়া নিচের ব্যাখ্যাগুলো একটু মন দিয়ে পড়ে নিই।
Complex বাক্য চেনার উপায়:
(A) I scolded him as he did this.
(স্বাধীন বা simple বাক্য) (নির্ভরশীল বা অধীন বাক্য)
(A)-এ প্রথমে আছে ঃ I scolded him (আমি বকেছিলাম তাকে)।
এটি একটি simple বাক্য। এর পর আছে: as he did this (যেহেতু সে করেছিল ইহা)।
এই অংশটি একটি অসম্পূর্ণ কথা, কেননা, “যেহেতু সে করেছিলো এটা” বললে কথাটা শেষ হয় না।
তাই, as he did this হলো একটি নির্ভরশীল বাক্য। তার মানে,
(A) হলো = একটি স্বাধীন বাক্য + একটি অধীন বাক্য।
অতএব, A হলো একটি complex বাক্য।
Complex শব্দটির বাংলা অর্থ হলো “জটিল”। আর জটিল জিনিস মানেই হলো পেচানো তথা ঘোর প্যাঁচ। এখন complex বাক্যের নাম কেন complex রাখা হলো? আসলে যে সব ইংরেজী বাক্যে একটা পূর্ণাঙ্গ বাক্য এবং একটা অপূর্ণাঙ্গ বাক্য, তার মানে দু ধরনের বাক্য থাকে, ইংরেজীতে সেসব বাক্যকে জটিল বাক্য বা complex বাক্য বলে।
আরো complex বাক্যের উদাহরণ-
i. I scolded him as he lied. (আমি বকেছিলাম তাকে যেহেতু সে মিথ্যা বলেছিল।)
ii. I scolded him as he stole.
iii. I scolded him as he did not do his homework.
as he did this অর্থাত্, “যেহেতু সে করেছিলো এটা”
বললে কথাটা শেষ হয় না, আরো কিছু বলার থাকে। এ রকম কিছু উদাহরণ নীচে দেয়া হলো:
which was flying (যেটি উড়ছিল)
which are valuable(যেগুলো মূল্যবান)
in which I live(যেটিতে আমি বাস করি....)
এ ধরণের অসম্পূর্ণ কথা কোনো বাক্যে থাকলে, সেটা হয় complex বাক্য।
09. Opposite of “BOON” is ____________ .
A. bore B. curse C. boost D. technicality
boon মানে আশীর্বাদ। এর বিপরীত curse মানে অভিশাপ।
উত্তর হবে (B)।
10. Turn into the indirect form of speech. The teacher said, “Well Razib, I shall reward you”.
A. The teacher said to Razib that he would reward him.
B. The teacher said Razib that he would reward him
C. The teacher said to Razib he would reward him
D. The teacher asked to Razib that he would reward him
dirrect speech-এ said to.. থাকলে, indirect speech-এ said...that হবে।
উত্তর হবে (B)।
11. Turn into the indirect form of speech : “Dont make a noise in the class”, “said the teacher .
A. The teacher said not making a noise in the class
B. The teacher said not make a noise in the class
C. The teacher said not to make a noise in the class
D. The teacher asked and hoped not to make a noise in the class
সমাধান- make-এর আগে to লাগবে। don’t make থেকে not to make হবে। উত্তর হবে (C)।
মতামত জানাতে
01713432080, 01720039861