ভারতকে প্রাচীন দুটি
মূর্তি ফেরত দেবে
অস্ট্রেলিয়া
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২১:০২
অস্ট্রেলিয়া ভারতকে ২শ’ বছরের প্রাচীন দুটি মূর্তি ফিরিয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়, মূর্তিগুলো প্রাচীন স্থান থেকে চুরি করে নিয়ে গিয়ে পুরাকীর্তি জালিয়াতির অংশ হিসেবে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ ওঠার পরই তারা এ পদক্ষেপ নিচ্ছে। অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারি ২০০৮ সালে নিউইয়র্কে আর্ট ও এন্টিকুইটিজ বিক্রেতা সুভাষ কাপুরের কাছ থেকে নৃত্যরত শিবের একটি ব্রোঞ্জ মূর্তি ক্রয় করে। সোমবার এটি ক্যানবেরার প্রদর্শনী থেকে নামিয়ে ফেলা হয়েছে। এছাড়া সিডনির আর্ট গ্যালারি অব নিউ সাউথ ওয়েলসের অর্ধনারীশ্বর মূর্তিটিও কাপুরের সঙ্গে সম্পর্কিত। অ্যাটর্নি জেনারেলের দফতরের এক বিবৃতিতে বলা হয়, এই মূর্তিটিও সরিয়ে ফেলা হয়েছে।