সংবাদ কণিকা

শিশুর অটিজমের সূত্রপাত মাতৃগর্ভেই অটিস্টিক শিশুরা মায়ের গর্ভে থাকাকালেই সর্বপ্রথম অস্বাভাবিক ঐ প্রবণতার শিকার হয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মাতৃগর্ভে শিশুর দেহগঠনের সময়টিতে মস্তিষ্কের অংশের উন্নয়নে হেরফের ঘটলে তা অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার (এএসডি) এর কারণ হতে পারে। ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’ সাময়িকী গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে। মানব মস্তিষ্ক নিয়ে অধিকতর গবেষণা করে অটিস্টিক শিশুদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যাপারে আশার সঞ্চার হয়েছে এ্ গবেষণায়। নতুন এ গবেষণার ফলে জন্মের আগেই শিশুর মননে অটিজমের প্রভাব আছে কিনা তা খতিয়ে দেখার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মত দিয়েছেন। —বিবিসি ডেনমার্কে ধর্মীয় স্বাধীনতায় আঘাত! পশু জবাই করার পদ্ধতি নিয়ে মুসলমান ও ইহুদিদের দাবির মুখে ডেনমার্কের খাদ্যমন্ত্রী তাদের পদ্ধতি যে অমানবিক নয় তার স্বপক্ষে বৈজ্ঞানিক প্রমাণ দেখতে রাজি হয়েছেন। তাদেরই এক প্রতিনিধিদলের কাছে তিনি এমন আশ্বাস দিয়েছেন। দেশটিতে এ সংক্রান্ত এক আইন পরিবর্তনের পর এই দুই ধর্মবিশ্বাসের অনুসারীরা সংক্ষুব্ধ হয় এবং একে ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত হিসেবে মনে করে। মন্ত্রী ইতিমধ্যেই এমন এক আইনে স্বাক্ষর করেছেন, যাতে বলা হচ্ছে জবাই করার আগে যে কোন পশুকেই অচেতন করতে হবে। —বিবিসি