শাহজাদপুরে বারুনী স্নান সম্পন্ন

সমগ্র বিশ্বের হিন্দু ধর্মাবলম্বী মানুষের মতো শাহজাদপুরের হিন্দু সমপ্রদায়ের মানুষ করতোয়া নদীতে বারুনীর স্নান সম্পন্ন করেছে। শত শত হিন্দু নর-নারী, আবাল-বৃদ্ধ-বৃদ্ধা তাদের পাপ মুক্তির আশায় প্রতি বছর শাহজাদপুরস্থ দরগাপাড়া করতোয়া নদীতে মহাতীর্থ বারুনীর স্নান ও মেলা বসে । চলতি বছর বারুনীর স্নান ও পবিত্র ওরস শরীফ একই দিনে পড়ায় করতোয়া নদীর তীরে হিন্দু-মুসলমানের মিলন মেলায় পরিণত হয় । সকাল ৮.২৩ মিনিটে দ্বাদশী তিথি শেষ হওয়ার সাথে সাথে নদীর তীরে হিন্দু নর-নারীদের নদীতে স্নান করার ঢল নামে। নদীতে পূজারীরা দল বেধে পুণ্যার্থীদের মন্ত্র পাঠ করান পাপ মুক্তির জন্য।