গণসংযোগে ব্যস্ত আড়াইহাজারের প্রার্থীরা
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ ) সংবাদদাতা
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২১:২৯
ভোটযুদ্ধে নেমেছেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে গোটা উপজেলায় উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে। ৩১ মার্চের নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে সমানতালে প্রচারণায় নেমেছেন তারা। উপজেলা নির্বাচনকে প্রেস্টিজ ইস্যু হিসেবে ধরে নিয়েছেন উভয় দল। জয়ের মালা ছিনিয়ে আনতে তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত। এখানে চেয়ারম্যান প্রার্থী ৪ জন। এরা হলেন: আওয়ামী লীগ সমর্থিত শাহজালাল মিয়া (দোয়াত কলম), বিএনপি সমর্থিত গাজী এম এ মাসুদ (আনারস), বিদ্রোহী বিএনপি হাজী শরিফুল ইসলাম (কাপ পিরিচ) ও ইসলামী আন্দোলনের হাজী সাদেকুর রহমান (মোটর সাইকেল)। ভাইস চেয়ারম্যান প্রার্থী মোট ৪ জন। এরা হলেন: আওয়ামী লীগ সমর্থিত রফিকুল ইসলাম (চশমা ), ১৯ দলের ইলিয়াছ মোল্লা(তালা),বিদ্রোহী আওয়ামী লীগ মুজাহেদুর রহমান হেলো সরকার (উড়োজাহাজ), বিএনপির আবু কালাম (টিউবওয়েল)। নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন। এরা হলেন: বিএনপি সমর্থিত পারভিন আক্তার (পদ্মফুল), আওয়ামী লীগ প্রার্থী জোসনা খাতুন (কলস), বিদ্রোহী আওয়ামী লীগ এডভোকেট পারভিন আক্তার কবিতা (সেলাই মেশিন), সাহিদা্ আক্তার (প্রজাপ্রতি) ও বিদ্রোহী বিএনপি লায়ন কাজী ফৌজিয়া ইয়াছমিন পপি (ফুটবল)।