মাগুরায় পরাজিত প্রার্থীর মামলা

মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী সৈয়দ আলী করিম বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করেছেন। এই মামলায় বিবাদী করা হয়েছে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম খানসহ ৬৬ জনকে। বাদী তার মামলায় গত ২৭ ফেব্রুয়ারি মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনের পুনরায় ভোট গণনাসহ গত ৯ মার্চ ২০১৪ তারিখে প্রকাশিত গেজেট বেআইনি ভুয়া সাব্যস্ত করে বাদী সৈয়দ আলী করিমকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করার আবেদন করা হয়েছে।