বিমানবাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র গমন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়াম-এ অংশগ্রহণের জন্য একজন সফরসঙ্গীসহ সরকারি সফরে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে অবস্থানকালে তিনি বিভিন্ন ব্রিফিং এবং সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি পার্ল হারবাল-এ প্যাসিফিক এয়ার ফোর্সের সদর দপ্তর, কয়েকটি বিমান বাহিনী ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স একাডেমিসহ বিভিন্ন সামরিক স্থাপনায় গমন এবং বিভিন্ন প্রশিক্ষণ, অপারেশনাল ও মেইনটেন্যান্স কর্মকাণ্ড পরিদর্শন করবেন। এছাড়া তিনি ঐ দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।-আইএসপিআর